ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

ফরিদপুরে চাদঁপুর ইউনিয়ন আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (২৫ জুন) রাতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আব্দুল হাই মিয়া এবং সাধারণ সম্পাদক পদে মো. মোস্তফা কামাল নির্বাচিত হন।

এ সময় চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হাই মিয়ার সভাপতিত্বে স্থানীয় ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এবং বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস ঝর্ণা হাসান, আইন বিষয়ক সম্পাদক অনিমেষ রায়, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি  মাহমুদা বেগম, জেলা যুবলীগের আহ্বায়ক  জিয়াউল হাসান মিঠু প্রমুখ।

এ সময় ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী, চাদঁপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুন্নাহার মহিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মো. মোস্তফা কামালসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের কথা প্রচার করতে ও নৌকার বিজয় নিশ্চিৎ করতে সবার প্রতি আহ্বান জানান তারা।

আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতি ক্রমে আগামী তিন বছরের জন্য মো. আব্দুল হাই মিয়াকে সভাপতি ও মো. মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক করে চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদগুলো পরবর্তীতে আগামী এক মাসের মধ্যে পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

ফরিদপুরে চাদঁপুর ইউনিয়ন আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ১২:০৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩