ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী দিনে টিকটক রাতে ছিনতাই, গ্রেপ্তার ‘ভাইরাল’ ছিনতাইকারী খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য ১৩ লাখ দিলেই চাকরি নিশ্চিত’ সেই সুমনই ফের জাতীয় জাদুঘরে বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

মশার আবাস্থল ধ্বংস করতে পারলেই ডেঙ্গু নির্মূল করা সম্ভব হবে,ইউএনও তাহমিলুর রহমান

সময়ের সঙ্গে সঙ্গে সিলেটের গোয়াইনঘাটের বিভিন্ন এলাকায় ডেঙ্গু আশঙ্কাজনক রূপ ধারণ করছে। ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এখনই যথাযথ উদ্যোগ গ্রহণ না করা হলে ডেঙ্গু মহামারি সমস্যায় রূপ নিতে পারে। তবে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এডিস মশার আবাস্থল ধ্বংস করতে পারলেই ডেঙ্গু নির্মূল করা সম্ভব হবে। এ জন্য সাধারণ মানুষের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে কেবলমাত্র আমরা সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব জানিয়ে তিনি আরও বলেন এই এলাকা গুলোর ডেঙ্গু রোগের বিস্তার থেকে পরিত্রাণ পেতে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জরুরি।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর ও গুচ্ছগ্রাম এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের সাথে আলাপকালে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিলুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউপি সদস্য জালাল উদ্দিন, ইব্রাহিম খাঁন, দৌলত খাঁনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

মশার আবাস্থল ধ্বংস করতে পারলেই ডেঙ্গু নির্মূল করা সম্ভব হবে,ইউএনও তাহমিলুর রহমান

আপডেট সময় ০৯:০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩