ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ

বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট কুমিল্লা জেলা পর্যায়ের ফাইনাল খেলায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ২-০ গোলে কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গোল পেয়েছেন সোহান ও মোহাম্মদ জিহাদ।

গতকাল বুধবার বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে ২৯ মিনিটের সময় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের হয়ে প্রথম গোলটি করেন সোহান। ১-০ গোলে বিরতিতে যায় ভিক্টোরিয়া সরকারি কলেজ। দ্বিতিয়ার্ধে ৫১ মিনিটের সময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের হয়ে দ্বিতীয় গোলটি করে মোহাম্মদ জিহাদ।

দুই দলেই খেলায় কয়েকটি সুযোগ পেয়ে গোলের দেখা পায়নি আর। ফলে ২-০ গোলে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।

এসময় অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি ডিগ্রি কলেজ’র অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল আলম সোহাগ, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদল খন্দকার, সহকারী কমিশনার অতিশ সরকার, জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভূইয়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সরোয়ার জাহান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ

আপডেট সময় ১২:২৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩