ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে

ঝিকরগাছায় সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবির প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ৭১ টিভির বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কম’র সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম সহ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হত্যাকান্ডের শিকার হওয়া সংবাদকর্মী হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের নির্যাতন করে কিংবা হত্যা করে কেউ পার পাবেন না। হত্যা করে, নির্যাতন করে বা ভয়ভীতি প্রদর্শন করে রাস্ট্রের ৪র্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের কন্ঠ রোধ করা যাবে না। সাম্প্রতিক সময়ে গোলাম রব্বানী নাদিম সহ দেশে যে সকল সংবাদকর্মী এ যাবৎকাল হত্যা এবং নির্যাতনের শিকার হয়েছেন তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। হত্যাকান্ডে জড়িত সকল হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। এছাড়াও প্রতিবাদ সমাবেশে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সংবাদপত্র ও সংবাদকর্মীদের বিরুদ্ধে এই আইনে দায়ের হওয়া সকল মামলা প্রত্যাহারেরও দাবি জানান।

সোমবার (১৯ জুন) সকাল ১১টায় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ও চ্যানেল এস’র সিনিয়র রিপোর্টার মোঃ ইসমাইল হোসেন, উপদেষ্টা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, সিনিয়র সহ সভাপতি ও যুগান্তর ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি মহাসীন আলম, সহ সভাপতি তারিক মোহাম্মদ, রায়হান সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক এএসএম জাফর ইকবাল, সহ সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সহ প্রচার সম্পাদক মিঠুন সরকার, অর্থ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, তথ্য সম্পাদক মিজানুর রহমান, সদস্য তৌহিদুর রহমান বিপ্লব, আওরঙ্গজেব, আলমগীর হোসেন, সাদ্দাম হোসেন, আঃ জব্বার, রেজোয়ান কবির, পিপুল হোসেন, মাসউদুল হাসান সুমন, দাউদ হোসেন, সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, সম্প্রতি ১৪জুন রাতে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জ পাথাটিয়ায় পৌঁছালে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা করে। এরপর তাকে টেনে হেঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে গিয়ে এলোপাথাড়ি আঘাত করে এবং চেয়ারম্যানের ছেলে রিফাত ইট দিয়ে তার মাথা থেঁতলে দিয়ে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ১৫জুন সকালে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই সারাদেশে সংবাদকর্মীরা নাদিম হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে ফুঁসে ওঠে। চেয়ারম্যান বাবু সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে ৩জন সঙ্গী সহ র‌্যাব সদ্যরা তাকে গ্রেফতার করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ঝিকরগাছায় সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবির প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

আপডেট সময় ০৩:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩