ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে

র‍্যাব-৭ এর অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী জেলার ফেনী মডেল থানাধীন রামপুর এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবাসহ গাড়িতে উঠার জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৮ জুন ২০২৩ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ০৭:৩০ মিনিটের দিকে বর্ণিত স্থানে উপস্থিত হওয়া মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পাইয়া ০১ জন মহিলা ও ০১ জন পুরুষ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা আসামী ১। মনোয়ারা বেগম (২৪), স্বামী- মোঃ ইব্রাহিম, সাং- উত্তর নয়াপাড়া এবং ২। শাহাব উদ্দিন (২৩), পিতা- নূর ইসলাম, সাং- পানখালী, উভয় থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’দ্বয়কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্থানীয় স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাদের দেখানো ও সনাক্তমতে তাদের হেফাজতে থাকা ০১ টি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা রুটি বানানো পিড়ির ভিতর বিশেষ কায়দায় ফাঁকা জায়গা তৈরি করে অভিনব পদ্ধতিতে বিশেষভাবে রক্ষিত সর্বমোট ১০,৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, কুমিল্লাসহ আশেপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩১ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

র‍্যাব-৭ এর অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২

আপডেট সময় ০৩:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩