ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে

চাঁদপুরে যুবলীগকর্মীকে গুলি করে হত্যা, চেয়ারম্যান গ্রেফতার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মেঘনা নদীর পশ্চিমে বাহাদুরপুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলিতে মোবারক হোসেন বাবু (৪৮) নামে ব্যাক্তি নিহত এবং ৭ জন আহত হয়েছেন।

এ ঘটনায় উপজেলার মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে মোহনপুর ইউনিয়নের কাজী বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশনস) সুদীপ্ত রায় জানান, গোলাগুলির ঘটনার মামলায় প্রধান আসামী কাজী মিজানসহ ৩১ জন। এ পর্যন্ত মুসা ও মিজানসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত।

এর আগে শনিবার (১৭ জুন) বিকাল ৩ টার দিকে আওয়ামী লীগের সভায় যাওয়ার সময় স্থানীয় নেতা-কর্মীদের দুই গ্রুপের মাঝে দ্বন্দ্ব দেখা দিলে গোলাগুলি হয়। গুলিবিদ্ধ হয় তিনজন। পরে এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মোবারক হোসেন বাবুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত ইমরান বেপারী ও জহির কবিরাজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

নিহত মোবারক হোসেন বাবু বাহাদুরপুর গ্রামেরই আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। গুরুতর আহত ইমরান নিহত মোবারকের ছেলে এবং জহির কবিরাজ একই গ্রামের মনু কবিরাজের ছেলে।

চলতি বছরের ১৬ মার্চ মোহনপুর ইউপি নির্বাচনে কাজী মিজানুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। তাকে প্রথমে নৌকা প্রতীক দেয়া হলেও পরবর্তীতে অন্য আরেকজন নৌকার প্রার্থী হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

চাঁদপুরে যুবলীগকর্মীকে গুলি করে হত্যা, চেয়ারম্যান গ্রেফতার

আপডেট সময় ০১:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩