ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

তাহিরপুরে ছাদের প্লাস্টার ধসে ৬ ছাত্রী আহত

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শ্রেণিকক্ষের ছাদের প্লাস্টার ধসে অষ্টম, নবম ও দশম শ্রেণির ৬ জন ছাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (১৮ জুন) দুপুর ১২ টায় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির প্রাক- নির্বাচনী পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রীদের মাথার উপরে ছাদের প্লাস্টার ধসে পড়ে। এ সময় আহত ছাত্রীদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

আহত ছাত্রীরা হলো নবম শ্রেণির সুমিত্রা রায়, সাকি রায়, দশম শ্রেণির ছাত্র আহম্মদ মোয়াল্লেমা, অষ্টম শ্রেণির ছাত্রী পর্না মৈত্র,জেবিন রাহাত ও অনন্যা দে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা: মির্জা রিয়াদ হাসান জানান, আহত ছাত্রীদের মাথায় এবং শরীরে আঘাত লেগেছে, তাদেরকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

শ্রেণি শিক্ষক সৌরভ আহমেদ বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ ছাদের প্লাস্টার ধসে পড়ে। তবে ফ্যানের উপর কিছুটা না আটকালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো।

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার বলেন, অনেক পুরনো ভবন হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। নতুন ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে বারবার জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয় নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

তাহিরপুরে ছাদের প্লাস্টার ধসে ৬ ছাত্রী আহত

আপডেট সময় ০৩:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩