ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক ২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লামায় পাহাড়ের মাটি চাপায় এক শ্রমিকের মৃত্যু

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপা পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শুক্রবার (১৬ জুন) রাত ১১টার দিকে আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেলুনিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই গুরুতর আহত ফকির আহমদকে পার্শ্ববর্তী লোহাগাড়া পদুয়া হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফকির আহমদ (৫০) আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড মিশন পাড়া পাগলির ঝিরির মৃত ইদ্রিস মিয়ার ছেলে। আহত আরমান উদ্দিন (১৭) একই ইউনিয়নের ২নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া এলাকার মো. ইসলামের ছেলে।

জানা যায়, আজিজনগর ২নং ওয়ার্ড তেলুনিয়া পাড়ার বাসিন্দা মৃত হাফেজ মিয়ার ছেলে জামাল উদ্দিন (৪৫) ও হেলাল উদ্দিন (৩৫) বেশ কয়েকদিন ধরে বাড়ির পাশের পাহাড় কাটছিলেন। শুক্রবার গভীর রাতে তিনজন শ্রমিককে মাটি কাটতে কাজে লাগায়। এ সময় তাদের অসাবধানতার জন্য উপর থেকে মাটি এসে ফকির আহমদ ও আরমান উদ্দিন চাপা পড়ে। স্থানীয়রা আরমানকে দ্রুত উদ্ধার করলেও ফকির আহমদকে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে। পরে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি এনামুল হক বলেন, চুরি করে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে তারা মাটিচাপা পড়েন দুই শ্রমিক। স্থানীয় লোকজন দ্রুত গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফকির আহমদ কে মৃত ঘোষণা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক

লামায় পাহাড়ের মাটি চাপায় এক শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০১:৩৩:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩