ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক ২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধন

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ জুন) বিকেল সাড়ে ৩ টায় স্মার্ট কর্ণারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবীর বিন আনোয়ার।

স্মার্ট কর্ণার উদ্বোধনকালে তিনি বলেন, আওয়ামীলীগ এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে। স্মার্ট বাংলাদেশের কার্যক্রম আমরা নিজেদের ঘর থেকেই শুরু করছি। দল এবং কর্মীরা স্মার্ট হলেই বাংলাদেশ স্মার্ট হবে। আওয়ামী লীগের প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্ণার স্থাপন করার কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও প্রতিটি কার্যালয়ে স্মার্ট কর্ণার স্থাপন করার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া হবে।

কবীর বিন আনোয়ার আরও বলেন, এখান থেকে অনলাইন ভিত্তিক আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। এখান থেকেই সকল প্রকার গুজব, ষড়যন্ত্র ভার্চুয়ালি মোকাবেলা করা হবে। এছাড়াও কোন অপশক্তি যাতে আওয়ামী লীগে প্রবেশ করতে না পারে সেজন্য ছাত্র অবস্থা থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতা-কর্মীর নাম ডাটাবেজে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দার এমপি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধন

আপডেট সময় ১২:০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩