ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সুন্দরবন ভ্রমণে পরিকল্পনামন্ত্রী

সুন্দরবন ও মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (১৭ জুন) সকালে প্রথমে তিনি তার পরিবারসহ সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ভ্রমণে যান। এ সময় তার সঙ্গে স্ত্রীসহ পরিবারে ছয় সদস্য ছিলেন।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌবাহিনীর স্প্রিড বোটে করে শনিবার সকাল ১০টায় মন্ত্রী তার পরিবার নিয়ে করমজলে আসেন। এ সময় তার সাথে নৌবাহিনী, কোস্ট গার্ড ও বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি বেলা ১১টার দিকে মোংলার উদ্দেশ্যে করমজল ত্যাগ করেন। করমজলে পৌনে এক ঘণ্টা ধরে মন্ত্রী ও তার পরিবার সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্যের সৌন্দর্য উপভোগ করেন।

এ সময় কেন্দ্রটিতে থাকা হরিণ, কুমির ও বানরসহ অন্যান্য প্রাণী তিনি ঘুরে দেখেন। পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প পরিদর্শন করেন।

এর আগে শুক্রবার তিনি পরিবারসহ মোংলা বন্দর কর্তৃপক্ষের রেস্ট হাউস পারিজাতে রাত্রিযাপন করেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, সুন্দরবন ভ্রমণ ও বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প পরিদর্শন শেষে শনিবার বিকেলে ঢাকার উদ্দেশ্য মোংলা ত্যাগ করেন মন্ত্রী পরিবার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সুন্দরবন ভ্রমণে পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় ০৪:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩