ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘জি এম তো নাই’ হেসে বললেন স্পিকার, বাতিল হলো প্রশ্ন সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ কুমিল্লা দাউদকান্দিতে ১ লাখ ৪২ হাজার ভারতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার-১২ আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চায় দুদক শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে যা বলেছিলেন সালমান শাহর বাবা মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক ২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম’র হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সাপাহারে মানববন্ধন

নওগাঁর সাপাহারে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সংবাদ প্রকাশের জের ধরে বাংলানিউজ ২৪ ডটকম এর জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহত হন। এরই প্রতিবাদে খুনের সাথে জড়িত সকলকে গ্রেফতারে দাবী সহ সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরে দাবীতে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বেলা ১১টায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ঘন্টাকাল ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাপাহার প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ সভাপতি হাফিজুল হক, সাধারণ সম্পাদক আ. রহিম, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা, মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বক্কার, দপ্তর সম্পাদক আল মামুন।

এসময় বক্তারা বলেন “ সারাদেশে সাংবাদিক নির্যাতন একটি সচরাচর প্রথা হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকরা যখন সত্যটা তুলে ধরছে তখনই হামলা-মামলার শিকার হচ্ছে। এভাবে সাংবাদিক নির্যাতন চললে আমরা সাংবাদিকরা প্রতিরোধ গড়ে তুলবো।” এছাড়াও সাংবাদিকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর এগিয়ে আসা উচিত বলেও দাবী করেন বক্তারা।

অনুষ্ঠিত মানববন্ধনে সাপাহার প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবের সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জি এম তো নাই’ হেসে বললেন স্পিকার, বাতিল হলো প্রশ্ন

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম’র হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সাপাহারে মানববন্ধন

আপডেট সময় ০২:০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩