ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

রাজশাহী কলেজে একাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২৩-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বুধবার কলেজ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।

এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, একাদশ শ্রেণির পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. শাহ মোঃ মাহবুব আলম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী ও ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মহোদয় বলেন- তোমাদের ভালো মানুষ হয়ে পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে। ভালো ফলাফলের জন্য যথাযথ অনুশীলন ও প্রস্তুতি নিয়ে প্রতিটি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন। সৃজনশীল ও মননশীল মেধা বিকাশের জন্য তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

উপাধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে বলেন- কঠোর অনুশীলন, নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলাবোধের মাধ্যমে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হয়ে কলেজের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে। কাঙ্খিত সাফল্য অর্জনে কলেজে নিয়মিত উপস্থিতি ও শিক্ষকদের নির্দেশনা মেনে যথাযথ অনুশীলনের জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান। এছাড়াও বক্তব্য প্রদান করেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোসাঃ ইয়াসমীন আকতার সারমিন, একাদশ শ্রেণি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. শাহ মোঃ মাহবুব আলম ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মেধা তালিকায় প্রথম ১০ জনসহ জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও ক্লাসে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতির জন্য প্রতিটি বিভাগের ১০জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আফরা মেহজাবীনকে কলেজের পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

রাজশাহী কলেজে একাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

আপডেট সময় ০৭:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩