ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বাহুবলে জমি দখলে ব্যর্থ হয়ে প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর ও লুটপাট…

বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের নিরীহ পরিবারের খরিদা জমি জোরপূর্বক দখলে নিতে ব্যর্থ হয়ে নিরীহ পরিবারের বাড়িঘর ভাংচুর, লুটপাটের তান্ডব চালিয়েছে প্রতিপক্ষরা। তান্ডবের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, পশ্চিম জয়পুর গ্রামের আলী আমজদ খানের ক্রয় করা জমির উপর লুলোপ দৃষ্টি পড়ে একই গ্রামের পরসম্পদলোভী মৃত আব্দুল ছত্তারের ৩ পুত্র সফিকুল আলম, হুমায়ুন কবির ও সাইফুল আলম। তারা দীর্ঘদিন ধরে আলী আমজদের ওই জমিটি ছলেবলে কৌশলে দখল করতে মরিয়া হয়ে উঠে ৩ ভাই। কিন্তু সব কৌশল ব্যর্থ হওয়ায় অবশেষে গত রবিবার দুপুরে পরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে আলী আমজদের পুরুষশুন্য বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের তান্ডব চালায় ৩ ভাই সহ তার লোকজন।

তান্ডবকালে আলী আমজদের বাড়ির মহিলা ও শিশুরা ভয়ে আতংকিত হয়ে কান্নাকাটি শুরু করে দেন।  ভয়ে তারা বাড়ির গ্রীল আটকে আত্মরক্ষা করেন। এসময় হামলাকারীরা আলী আমজদের মোরগের খামারের ঘর ভাংচুর করে ও পুকুরে বিষ ঢেলে মাছগুলো মেরে ফেলে বলে দাবী নিরীহ পরিবারের লোকেরা।

এ ঘটনায় গ্রামবাসীর সহযোগিতায় আলী আমজদ খান বাদী হয়ে বাহুবল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সাইফুল আলমকে গ্রেফতার করে। এদিকে হামলায় জড়িত থাকা সাইফুল আলমকে গ্রেফতার করলেও স্থানীয় লোকজন আপোস মিমাংসার স্বার্থে তদবির করলে ছেড়ে দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বাহুবলে জমি দখলে ব্যর্থ হয়ে প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর ও লুটপাট…

আপডেট সময় ১১:৪৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩