ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

বিয়ের অনুষ্ঠানে যাওয়া বাস উল্টে নিহত ১০

অস্ট্রেলিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বাস উল্টে মারা গেছেন ১০ জন। এসময় বাসে ৫০ জন বিয়ের যাত্রী ছিলেন।

স্থানিয় সময় রবিবার (১১ জুন) অস্ট্রেলিয়ার সিডনির উত্তরে হান্টার ওয়াইন অঞ্চলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসের ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত দুইজনকে হেলিকপ্টার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরে বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বাসটি একদিকে উল্টে গেছে। সেদিকে যারা বসেছিলেন, তাদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

স্থানীয় সময় রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ সিডনির কাছের শহর গ্রেটার পাশে এই দুর্ঘটনা ঘটে। এই অঞ্চলটা আঙুরের ক্ষেত ও ওয়েডিং ডেস্টিনেশন হিসাবে বিখ্যাত।

এরকমই একটি জায়গায় বিয়ে ছিল। বাসটি ভাড়া করে বিয়ের অনুষ্ঠানে আসছিলেন ৫০ জন মানুষ। বাসটি একটি গোলচক্করে ঘুরতে গিয়ে ধাক্কা লেগে উল্টে যায়।

পুলিশ জানায়, বাসের ৫৮ বছর বয়সী চালককে গ্রেফতার করা হয়েছে। তার মাদক ও অ্যালকোহল পরীক্ষাও করা হয়েছে।

এই ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী গভীর শোকপ্রকাশ করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

বিয়ের অনুষ্ঠানে যাওয়া বাস উল্টে নিহত ১০

আপডেট সময় ১২:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩