খুলনায় সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।
এ নির্বাচনে মোট ২৮৯ টি কেন্দ্রের মধ্যে ৬৫ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৫৮৫ ভোট।
ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ২৯৬ ভোট।
এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। ভোট নেয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 























