ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

একুশে পরিষদ নওগাঁর আয়োজনে অনুষ্ঠিত হলো ফল উৎসব

যদি বলা হয়, কোনটি বাঙালির ফলের মাস? বাঙালি চোখ বুঁজে উত্তর দেয়- রসের মাস, জ্যৈষ্ঠ মাস। এ সময় বাংলাদেশ ভরে ওঠে মধু ফলে। মধু মাস পড়েছে, আর ফল উৎসব হবে না? মধু মাস উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠিত হয়ে গেল নানান ধরণের দেশী ফলের সমারোহে ফল উৎসব। একই সঙ্গে চলে সঙ্গীতানুষ্ঠান।

স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ শনিবার সন্ধ্যায় শহরের প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার চত্বরে উন্মুক্ত মঞ্চে এ ফল উৎসব ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে।

ফল উৎসবে নওগাঁয় উৎপাদিত বিভিন্ন জাতের সুমিষ্ট আম, জাম, কাঠাল, লটকন, কামরাঙা, ডেউয়,, জামরুল, বাঙি, তালকুর, নারিকেল, পেয়ারা, তরমুজসহ ২৫ ধরণের দেশীয় ফল প্রদর্শন ও আমন্ত্রিত অতিথিদের পরিবেশন করা হয়।

ফল উৎসবে ফল প্রদর্শনী ও ফল আহারের পাশাপাশি ম্ক্তুমঞ্চে শিল্পীরা একে একে গেয়ে শোনান চালের গুড়ায় হাত ভিজিয়ে আলপনা আঁকে, দোলে দোদুল দোলে ঝুলনা, সন্ধ্যারও ছায়া নামে, তোমারে না দেখলে রাধা, হাজার মনের কাছে প্রশ্ন রেখেসহ কালজয়ী সব গান।

একুশে পরিষদ নওগাঁর সাংস্কৃতিক সম্পাদক রনজিৎ কুমার পালের সঞ্চালনায় গান পরিবেশন করেন সঙ্গীত প্রশিক্ষক বিপুল কুমার, অপূর্ব কুমার দাস, সঙ্গীত শিল্পী অংশুমান দাস, ফারহানা ইয়াসমিন শিল্পী, পূজা দাস, আব্দুল মতিন ও সাকিরুল ইসলাম রাসেল।

সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এই উৎসবে স্বাগত বক্তব্য রাখেন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা ও সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সংগঠনের সহ-সভাপতি মোস্তফা আল মেহমুদ রাসেল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

একুশে পরিষদ নওগাঁর আয়োজনে অনুষ্ঠিত হলো ফল উৎসব

আপডেট সময় ০৭:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩