ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

আওয়ামী লীগ ক্ষমতায় গেলেই সাধারণ মানুষের উন্নয়ন হয়: অসীম কুমার

আওয়ামী লীগ ক্ষমতায় গেলেই সাধারণ মানুষের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল।

রবিবার (১১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দুয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলায় একটি রাস্তা ও তিনটি সেতু উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি উপস্থিত তৃনমুলের সাধারণ মানুষের সাথে আলোচনা করতে গিয়ে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন হচ্ছে গ্রাম হবে শহর। এরই আলোকে সারা বাংলাদেশের ন্যায় কেন্দুয়া উপজেলা ও বর্তমান সরকারের উন্নয়ন দৃশ্যমান।

করোনা ও ইউক্রেন যুদ্ধের জন্য যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল ততটুকু হয়নি এই কথা স্বীকার করে তিনি বলেন, বছর শেষে অথবা আগামী বছরের প্রথম দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

সরকারের যতটুকু উন্নয়ন হয়েছে তা নিয়েই আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে উপস্থিত সকলের কাছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন এমপি অসীম কুমার উকিল।

এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, মো. শহিদুল হক ফকির বাচ্চু, শ্রম সম্পাদক মো. সাইফুল ইসলাম আঙ্গুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, মোজাফরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.মাহমুদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. জাকির আলম ভূঁইয়া, মো. এনামুল কবীর খান, আব্দুস ছালাম বাঙ্গালী, এডভোকেট সারোয়ার জাহান কাওসার, সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় সুধীজন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

আওয়ামী লীগ ক্ষমতায় গেলেই সাধারণ মানুষের উন্নয়ন হয়: অসীম কুমার

আপডেট সময় ০৪:১১:১০ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩