জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
শুক্রবার (৯ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোলায়মান (৫৫), আব্দুল মজিদ (৪৮), জয়নাল (৪২), ফয়েজ উদ্দিনের ছেলে অটোরিকশা চালক সাহেদ আলী (৫৫)।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ইমন বলেন, লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোহাম্মদ আলমাছ হোসেন আওয়াল, জামালপুর 























