ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

নাটোরে যৌন নির্যাতনের মামলা তুলে নিতে বাদিকে হুমকির অভিযোগ মেয়রের বিরুদ্ধে

যৌন নির্যাতনের মামলা তুলে নিতে গৃহবধূকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নাটোরের নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে। মামলার বাদী ও ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, মামলা করার পর আসামি নিশান প্রামাণিকের পক্ষ নেন মেয়র মনিরুজ্জামান। মেয়র মামলাটি তুলে নেওয়ার জন্য তাঁকে ফোন করে হুমকি দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ।

যৌন নির্যাতন মামলার আসামি নিশান প্রামাণিক নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি। বর্তমানে তিনি মামলায় কারাগারে রয়েছেন।

সংবাদ সম্মেলনে ওই গৃহবধূ লিখিত অভিযোগে জানান, গত রোববার রাতে (৪ জুন) তিনি তাঁর মামাশ্বশুরের বাড়ি যাচ্ছিলেন। পথে ছাত্রলীগ নেতা নিশান প্রামাণিক (২৩) তাঁর পথ রোধ করেন এবং জোর করে তাঁকে মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করেন। গৃহবধূ রাজি না হলে নিশান তাঁকে জড়িয়ে ধরেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে নিশান পালিয়ে যান। এরপর গৃহবধূ ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। এ বিষয়ে ওই রাতেই তিনি নিশান প্রামাণিকের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা করেন। পুলিশ রাতেই তাঁকে গ্রেপ্তার করে এবং পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

গৃহবধূর অভিযোগ, তিনি মামলা করার পর নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান আসামি নিশান প্রামাণিকের পক্ষ নেন। তিনি মামলাটি তুলে নেওয়ার জন্য পরদিন তাঁকে ফোন করে হুমকি দেন। মামলা তুলে না নেওয়ার কারণে মেয়র তাঁকে ও তাঁর স্বামীকে হয়রানির চেষ্টা করছেন। এখন তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চান।

এই অভিযোগের বিষয়ে মেয়র মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বাদীকে হুমকি দেইনি। যেহেতু আমি জনপ্রতিনিধি, তাই পৌর এলাকার চলমান বিবাদ মীমাংসার অংশ হিসেবে তাঁকে শুধু আপস করে নেওয়ার অনুরোধ করেছি।’

হুমকি দেওয়ার কল রেকর্ড সম্পর্কে জানতে চাওয়া হলে মেয়র মনিরুজ্জামান মনির বলেন, ‘শান্তভাবে অনুরোধ করা হুমকি দেওয়া নয়।’

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম বলেন, ‘মামলা হওয়ার পর আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে মেয়র মনিরুজ্জামান হুমকি দিচ্ছেন কি না, তা আমাদের জানা নাই। এ রকম ঘটনা ঘটলে বাদী থানায় জিডি করতে পারেন। আমরা আইনানুগ পদক্ষেপ নেব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নাটোরে যৌন নির্যাতনের মামলা তুলে নিতে বাদিকে হুমকির অভিযোগ মেয়রের বিরুদ্ধে

আপডেট সময় ০৫:৪৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩