ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

পাবনার বেড়ায় একটি পাট ক্ষেত থেকে ইউসুফ আলী (৫৫) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ জুন) বিকেলে উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নাকালিয়া বাজার সংলগ্ন নয়নপুর কবরস্থানের পাশে পাট ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইউসুফ আলী নয়নপুর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। বেড়া মডেল থানা পুলিশের সাথে কথা বলে জানা যায়,এলাকাবাসীদের দেওয়া সংবাদের ভিত্তিতে ওই দিন বিকেলেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছে,এতে লাশের গলায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসা বাদের জন্য সন্দেহভাজন দুইজনকে আটক করেছে বেড়া থানা পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

আপডেট সময় ০১:৫৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩