ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

কুমিল্লা সদর হাসপাতালের নবনির্মিত সেড ও টিকেট কাউন্টার উদ্বোধন

কুমিল্লা সদর হাসপাতালের রোগীদের আউটডোর টিকিট কাউন্টার এবং কাউন্টারের সামনের নির্মিত শেড এর শুভ উদ্বোধন করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

সোমবার (২৯ মে ২০২৩ খ্রিঃ) সকালে সদর হাসপাতালের তত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তারসহ অন্যান্য কর্মকর্তা ও চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। পরে হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ও ফিজিও থেরাপি সেন্টার পরিদর্শন শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি বাহার।

তিনি বলেন, কুমিল্লা সদর হাসপাতাল কুমিল্লার প্রাইভেট ক্লিনিক থেকেও ভালো সেবা দিচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চিকিৎসা সেবা নিয়ে অত্যন্ত আন্তরিক। তাঁর দুরদর্শিতার কারনে চিকিৎসা বিজ্ঞানে অনেক দূর এগিয়ে গেছে। প্রধানমন্ত্রীর কমিউনিটি ক্লিনিক আজ বিশ্ব দরবারে প্রশংসিত ও মডেলে পরিণত হয়েছে।

আমরা স্বাস্থ্য সেবা খাতে অনেক এগিয়ে গেছি, বিশ্বের উন্নত চিকিৎসা সেবা এখন বাংলাদেশই প্রদান করা সম্ভব হচ্ছে। আমি নিজে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছি যাতেরোগীরা উদ্ধুদ্ধ হয়। তিনি আরো বলেন, কুমিল্লা সদর হাসপাতালের চিকিৎসক, নার্স, ব্রাদার সহ কর্মকর্তা কর্মচারীরা সম্মিলিতভাবে কাজ করলে কুমিল্লা সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান আরো উন্নত হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, সিটি কর্পোরেশনের চীফ ইঞ্জিনিয়ার গৌতম প্রসাদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূইয়া, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য হাবিবুর আল আমিন সাদি।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বিএমএ কুমিল্লার সভাপতি ডা. আবদুল বাকী আনিছ, সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান জসীমসহ সদর হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক,নার্সসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

কুমিল্লা সদর হাসপাতালের নবনির্মিত সেড ও টিকেট কাউন্টার উদ্বোধন

আপডেট সময় ১০:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩