ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লায় মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ

ময়মনসিংহে রাতের আঁধারে স্বামী পরিত্যক্তা নারীর টিনের ঘর গুঁড়িয়ে দিলো সন্ত্রাসীরা

একজন অসহায় নিঃসন্তানিকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য রাতের আঁধারে সন্ত্রাসী হামলা চালিয়ে টিনের বসতঘর গুঁড়িয়ে দিয়েছে একদল ভূমিদস্যু। এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে আব্দুল্লাহ পুর গ্রামের স্বামী পরিত্যক্তা মোছাঃ আছমা খাতুনের সাথে।

জানা যায়, ২৬ মে ২০২৩ তারিখ আনুমানিক রাত ২ ঘটিকার সময় পরানগঞ্জ এলাকার তাইজুদ্দিন ও জলিল মুন্সী গংদের ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে পূর্বপরিকল্পিত ভাবে বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ঐ মহিলার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর সহ লুটপাট করে।

এ সময় হামলাকারীদের এলোপাতাড়ি পিটুনিতে আছমা খাতুন (৩৫) ও তার মা গুরুতর আহত হয়। এই ঘটনায় আহত আসমা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে মমেক হাসপাতালের ১০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আছমা খাতুন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এতে দুইজনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামায় ১০-১২ জনকে অভিযুক্ত করেছেন। এ বিষয়ে স্থানীয় লোকজন বর্বরোচিত হামলা নির্যাতন, নিপীড়নের ন্যায় বিচার দাবি করেছেন। আব্দুল্লাহপুর গ্রামের সাধারণ মানুষজনের মাঝি আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, স্বামী পরিত্যক্তা আছমা খাতুনের বাড়ির টিনের একটি বসতঘর ছিল সেখানে এখন ভিটা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। ঘরের কিছু জিনিসপত্র পড়ে আছে।

সূত্রে জানা যায় পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর মৌজায় ২৩২ খতিয়ানের খারিজ ৩৯১ দাগের শ্রেনী কান্দা, ৯.৫০ শতাংশ জমি আসমা খাতুনের ক্রয়কৃত ভূমি।

এছাড়াও ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে এ সংক্রান্তে মামলা চলমান রয়েছে।

এই নিরীহ স্বামী পরিত্যক্তা আছমা খাতুনের বসতবাড়ি রাতের আঁধারে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে উচ্ছেদ করার জন্য টিনসেট ঘর ভেঙ্গে চুরে গুরিয়ে দেওয়ার ঘটনায় ন্যায় বিচার দাবি করছে স্থানীয় লোকজন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২

ময়মনসিংহে রাতের আঁধারে স্বামী পরিত্যক্তা নারীর টিনের ঘর গুঁড়িয়ে দিলো সন্ত্রাসীরা

আপডেট সময় ০১:৪৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩