ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

এবার রণবীর-আনুশকার ভিডিও ভাইরাল!

অভিনয়ের বাইরে খুব ভালো বন্ধু আনুশকা শর্মা ও রণবীর কাপুর। শুটিং সেটে অভিনয় করতে গিয়েই দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। তবে সেই বন্ধুকেই একের পর এক চড় মেরে বসেন এই অভিনেত্রী। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

২০১৬ সালে করণ জোহর নির্মিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় অভিনয়ের সময়েই বেশ ভালো বন্ধু হয়ে যায় আনুশকা-রণবীর।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীরকে একের পর এক চড় মেরে যাচ্ছেন আনুশকা। প্রথমে অভিনেতা চুপ করে চড়গুলো সহ্য করলেও হঠাৎ করেই রেগে যান তিনি। রীতিমতো ক্ষিপ্ত হয়ে তিনি বলেন ওঠেন, ‘সব কিছুর একটা সীমা থাকে!’

জানা গেছে, সে সময় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর শুটিং করছিলেন রণবীর-আনুশকা। ওই সিনেমার একটি দৃশ্যেই রণবীরকে চড় মারার কথা ছিল অভিনেত্রীর। তাই পর্দায় যাতে ওই চড় মেকি না লাগে, সে কারণে সত্যি সত্যিই রণবীরকে কষিয়ে চড় মারা অভ্যাস করছিলেন আনুশকা।

এ দিকে অভিনেত্রীর হাতে চড় খেতে খেতে বিরক্ত হয়ে রণবীর বলেন, ‘সব কিছু মশকরা নয়!’

আনুশকা তখন রণবীরের কাছে জানতে চান, ‘তুমি কি সত্যিই রেগে গেছো?’ জবাবে অভিনেতা বলেন, ‘অবশ্যই রেগে গেছি! এত জোরে চড় মারলে গালে লাগছে তো!’ তবে রণবীর ও আনুশকার ভিডিওতে দেখে ব্যাপক মজেছেন ভক্ত-অনুরাগীরা।

২০১৬ সালে করণ জোহর নির্মিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ জুটি বেঁধে অভিনয় করেন আনুশকা-রণবীর। সিনেমায় আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও ফাওয়াদ খান। এতে একটি বিশেষ চরিত্রে দেখা যায় শাহরুখ খানকেও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

এবার রণবীর-আনুশকার ভিডিও ভাইরাল!

আপডেট সময় ০১:২০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩