ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সায়েন্সল্যাবে সংঘর্ষ : পুলিশের তিন মামলায় গয়েশ্বরসহ আসামি ৫০০

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় নিউমার্কেট ও ধানমণ্ডি থানায় তিনটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে দায়ের করা এসব মামলায় পাঁচ শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু জানান, পুলিশের ওপর হামলার অভিযোগ এনে উপ-পরিদর্শক সবুজ মিয়া বাদী হয়ে একটি মামলা করেছেন। এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চারশ’ থেকে পাঁচশ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এদিকে, সংঘর্ষের সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ধানমণ্ডি থানায় দুটি মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী বলেন, দুই মামলাতেই ৫২ জনের নাম রয়েছে, গ্রেফতার করা হয়েছে ২৭ জনকে।

গ্রেফতার-হয়রানি বন্ধ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে মঙ্গলবার মহানগরগুলোতে বিএনপির পদযাত্রার কর্মসূচি ছিল। এর অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ধানমণ্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে সায়েন্স ল্যাবরেটরির কাছে ল্যাব এইড হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।

কর্মসূচি শেষ হতেই সায়েন্স ল্যাবরেটরির কাছে বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এসময় বিআরটিসির একটি দোতলা বাস ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সায়েন্সল্যাবে সংঘর্ষ : পুলিশের তিন মামলায় গয়েশ্বরসহ আসামি ৫০০

আপডেট সময় ০৬:১৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩