সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

জাতির পিতা দেশকে উন্নত করার রূপরেখা ও পরিকল্পনা দিয়ে গেছেন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেশকে উন্নত করার রূপরেখা ও পরিকল্পনা দিয়ে গেছেন।

তিনি বলেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখিয়ে গেছেন কীভাবে নেতৃত্ব দিতে হয়, কীভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে হয়। তার সংগঠনের নেতা হতে হলে তার আদর্শে উজ্জ্বীবিত হয়ে ও শেখ হাসিনার নির্দেশনা মেনে জনকল্যাণে কাজ করে যেতে হবে।

শামসুল হক টুকু বলেন, পদ-পদবি নিয়ে ঘরে বসে থাকলে হবে না। আওয়ামী লীগের কর্মী হতে হলে মানুষের কাছে যেতে হবে। বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে, মাদক-ধূমপানমুক্ত আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে। শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন। দেশকে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর কাঙ্খিত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের দায়িত্ব নিতে হবে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। নির্বাচন কমিশনই সংবিধান ও নির্বাচনী আইন অনুসরণ করে নির্বাচন পরিচালনা করবেন। গণতান্ত্রিক ধারা অব্যাহত ও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

জাতির পিতা দেশকে উন্নত করার রূপরেখা ও পরিকল্পনা দিয়ে গেছেন

আপডেট সময় ০৩:৪৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২