ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

কুমিল্লায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আজ ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়ে থাকে।

এ বছরের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ‘পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবদুল মালেক আনসারী এবং গীতা থেকে পাঠ করেন পূজন কর্মকার।

পরে প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন প্রফেসর ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সালমা ফেরদৌস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, বিএসটিআই কুমিল্লার উপপরিচালক কে এম হানিফ।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, কুমিল্লা জুয়েলারী সমিতির সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান, চাঁদপুর জেলা বেকারী মালিক সমিতির জয়মন্ত কুন্ড, ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুল ইসলাম, ওসান ফুড প্রোডাক্টস এর সত্তাধিকারী ইয়াসমিন আক্তার, ক্যাব কুমিল্লা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসাইন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মাসউদ আলম।

সঞ্চালনা করেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহতাব সোহেল।

উক্ত অনুষ্ঠানে কুমিল্লা জেলাসহ বিভিন্ন জেলার শিল্পোদ্যোক্তা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

কুমিল্লায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩