ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

শাহরুখ পুত্র আরিয়ানকে ফাঁসানো হয় পঁচিশ কোটি টাকার জন্য!

মাদক ব্যবহারের অভিযোগে ধৃত শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের নাম চার্জাশিটে একদম শেষে ঢোকানো হয় সুপারস্টার তার পুত্রের মুক্তির জন্যে তদন্তকারী অফিসার সমীর ওক্ষেদেকে পঁচিশ কোটি টাকা দিতে অস্বীকৃত হওয়ায়। নারকোটিক কন্ট্রোল ব্যুরো তাদের স্বাধীন তদন্তে এই কথা জানিয়েছে।

তারা বলেছে শেষ মুহূর্তে মুনমুন ধামেচা এবং সৌম্য সিং নামে দুই মডেল এর নাম চার্জশিট থেকে বাদ দিয়ে আরিয়ান ও তার বন্ধু আরবাজ মারচান্ট এর নাম ঢোকানো হয়। মাদক মামলায় জড়িত থাকার অভিযোগে আরিয়ান মুম্বইয়ের অর্থর রোডের জেলে আটক ছিলেন বেশ কদিন। পরবর্তী পর্বে তিনি জামিনে মুক্ত হন। শাহরুখ নিজে গাড়ি চালিয়ে তাঁকে বাড়ি নিয়ে আসেন। সমীর ওয়ানখাদে শুধু এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন তাই নয়, তিনি ছিলেন মুম্বাই এর নারকোটিক ব্যুরোর প্রধান। আরিয়ান খানের ব্যাপারটি জানাজানি হওয়ার পর এনসিবির চাকরি থেকে তিনি সাসপেন্ড হন এবং সিবিআই তদন্তের সামনে পড়েন। অনুসন্ধানে দেখা গেছে যে মুম্বাই শহরে তার চারটি ফ্ল্যাট আছে। বিলাসবহুল গাড়ি এবং সতেরো লক্ষ টাকা দামের একটি রোলেক্স ঘড়ি আছে। তিনি যে ফ্ল্যাটটিতে থাকেন তার বাজার মূল্য দু কোটি পয়তাল্লিশ লক্ষ রুপি।

জিজ্ঞাসাবাদে সমীর জানান, এই ফ্ল্যাটটি তিনি সাড়ে বিরাশি লক্ষ টাকায় কিনেছেন। ২০১৭ থেকে ২০২১ সাল এই চার বছরে সমীর সপরিবারে মোট পঞ্চান্ন দিন দক্ষিণ আফ্রিকা, পর্তুগাল, মালদ্বীপ প্রভৃতি জায়গায় ভ্রমণ করেছেন। অথচ সমীর এবং তার স্ত্রীর বাৎসরিক আয় এত বেশি নয় যে তিনি এতবার বিদেশে বেড়াতে যাবেন। ওয়াসিম এলাকায় তার বিশাল জমির মালিকানা কিভাবে এলো তার সদুত্তর দিতে পারেননি সমীর। সমীর ওয়ানখাদে অবশ্য এনসিবি তদন্ত সম্পর্কে বলেছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত এবং তার বিরুদ্ধে চক্রান্ত।

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

শাহরুখ পুত্র আরিয়ানকে ফাঁসানো হয় পঁচিশ কোটি টাকার জন্য!

আপডেট সময় ১২:০১:১১ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩