ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ১৬ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি ফয়সলের মিরপুর মাজার আদর্শ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত বেহাল স্বাস্থ্যসেবায় ভোগান্তিতে রাজশাহীর চারঘাটের মানুষ পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে ভারতের কড়া বার্তা

কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যার দুদিন পর ১৭ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন (৪০) হত্যার দুদিন পর মামলা করা হয়েছে। এতে ৯ জনের নাম উল্লেখ করে মোট ১৭ জনকে আসামি করা হয়। বাকি আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গতকাল (২ মে) রাত সাড়ে ১১টায় নিহতের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় এ মামলা করেন। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁঞা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর আগে রোববার (৩০ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে।

দাউদকান্দি থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঁঞা জানান, নিহত যুবলীগ নেতা জামাল হোসেনের স্ত্রী পপি আক্তার রাত সাড়ে ১১টায় থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আসামিদের গ্রেফতারে পুলিশ, র‌্যাব ও পিবিআইসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। দ্রুত আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যার দুদিন পর ১৭ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৫:৪৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩