ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

কুমিল্লা ঢুলিপাড়ায় ছাত্রলীগ নেতাকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার

কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে হত্যার প্রচেষ্টা মামলায় মূল আসামী শাহআলমকে (৩৫)গ্রেফতার করেছে থানা পুলিশ। গুরুতর আহত ছাত্রলীগ সভাপতি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার বোন শিরিন আক্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তা মামলা রুজু হলে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ মঙ্গলবার (২ মে) ভোর রাতে অভিযান চালিয়ে চর্থা থিরাপুকুর এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় শাহ আলমকে গ্রেফতার করে। শাহ আলম (৩৫) নুরু মিয়ার ছেলে বলে জানা যায়।

এ মামলার এজাহার নামীয় ০৩ নং আসামী ইয়াসিন (২৮), পিতা- সালেক মিয়াকে ঘটনার রাতেই গ্রেফতার করে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী এ ঘটনা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও আহত ছাত্রলীগ নেতার পরিবার জানায়, এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় রোববার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের ঢুলিপাড়া এলাকায় মাদক কারবারি শাহ আলম তার সঙ্গীরা ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নুরুজ্জামান সুজনকে হত্যার প্রচেষ্টা কুপিয়ে গুরুতর আহত করে। আহত ছাত্রলীগ নেতা সুজন ঢুলিপাড়া এলাকায় ফরিদ উদ্দিন আহামেদের ছেলে।

স্থানীয়রা জানায়, ১৯ নং ওয়ার্ডের সকল যুব সমাজ মিলে মাদকের বিরুদ্ধে সভা করে। মাদকের বিরুদ্ধে সভা করার জের রোববার দুপুরে ঢুলিপাড়া চৌমুহনীতে ধারালো অস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতা নুরুজ্জামান সুজনের উপর হামলা করে নগরীর দক্ষিন চর্থা থিরাপুকুর এলাকার নুরু মিয়ার ছেলে শাহ আলম নামের এক মাদক কারবারি ও তার সঙ্গীরা। হামলায় সুজনের পেটে এবং হাতে মারাত্মক ভাবে জখম হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত সুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিয়ে যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

কুমিল্লা ঢুলিপাড়ায় ছাত্রলীগ নেতাকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার

আপডেট সময় ০৭:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩