ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

শিক্ষা ব্যুরোর কর্মকর্তা রিপনের দুর্নীতি অনুসন্ধানে দুদক

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে এনজিও ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ-পরিচালক (বাস্তবায়ন, অর্থ ও লজিস্টিক) রিপন কবীর লস্করের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি দুদকে জমা হওয়া সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সংস্থাটির দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল থেকে অনুসন্ধানের জন্য সুপারিশ করা হয়। তারই ধারাবাহিকতায় কমিশন থেকে অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৯ এপ্রিল) দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

অভিযোগের বিষয়ে আরও জানা যায়, সীমাহীন দুর্নীতি ও নিজ দপ্তরের ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে এনজিও ব্যবসার মাধ্যমে অর্থ লোপাট করে একাধিক বাড়ি-গাড়িসহ বিপুল সম্পদের মালিক হয়েছেন উপানুষ্ঠানিক শিক্ষার উপ-পরিচালক রিপন কবীর লস্কর।

উপ-পরিচালক রিপন কবীর লস্কর অন্যান্য কর্মকর্তাদের যোগসাজশে বিভিন্ন এনজিওদের নামে নিজেরাই বেনামে অভিযোগ তৈরি করেন। পরে নিজেরাই প্রশাসনিক অনুমোদন নিয়ে তদন্ত কর্মকর্তা সেজে সংশ্লিষ্ট এনজিওদের থেকে অনেক অর্থ হাতিয়ে নেন। প্রকল্প-১ থেকে শুরু করে পিএলসিএইচডি-১, ২, বিএলপি ও সর্বশেষ সেকেন্ড চান্স প্রকল্পে তাদের তৈরি করা নামে-বেনামে একাধিক এনজিও দিয়ে ব্যবসা করেছেন। এর মাধ্যমে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। যার মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন রিপন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

শিক্ষা ব্যুরোর কর্মকর্তা রিপনের দুর্নীতি অনুসন্ধানে দুদক

আপডেট সময় ০১:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩