ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম

বিরোধী দলের সমাবেশে বাধা সরকারের অঘোষিত হরতাল”গণতন্ত্র মঞ্চ

ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে গণতন্ত্র মঞ্চসহ বিরোধী দলের সভা-সমাবেশে পথে পথে বাধা, হামলা-মামলা সরকার ও প্রশাসনের অঘোষিত হরতাল বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। তারা বলেন, ক্ষমতা কুক্ষিগত রাখতে বেপরোয়া হয়ে উঠেছে এই জনসম্মতিহীন সরকার।

রোববার (১৬ অক্টোবর) রাজধানীর কাঁটাবনে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের বৈঠকে নেতারা এসব কথা বলেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ূম, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, জেএসডির কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা জিন্নুর রহমান দীপু, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু প্রমুখ।

সভায় নেতারা বলেন, মত প্রকাশের স্বাধীনতা ও সংগঠিত হওয়ার অধিকার সরকারের করুণা বা ইচ্ছাধীন বিষয় নয়। বরং তা সংবিধানের ৩৭ ও ৩৯ অনুচ্ছেদ দ্বারা স্বীকৃত। কিন্তু ভোটারবিহীন অবৈধ সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার বাসনায় জনগণের সংবিধান স্বীকৃত অধিকারের তোয়াক্কা না করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ করায় গত দুই মাসে বিরোধী দলের সভা-সমাবেশে গুলি করে ৫ নেতাকর্মীকে হত্যা করেছে। বিভিন্ন স্থানে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলা করেছে।

তারা দাবি করেন, নাটোরে যুব অধিকার পরিষদের একজন নেতাকে কুপিয়ে হত্যা এবং টাঙ্গাইলের নাগরপুরে গণসংহতি আন্দোলনের একজন নেতাকে কুপিয়ে আহত করেছে সরকারি গুণ্ডারা। সরকার রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে সীমাহীন লুটপাট চালিয়ে যাচ্ছে দাবি করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দাকে ঢাল বানিয়ে সরকার তার লুটপাটকে জায়েজ করতে চাচ্ছে। ফলে, জনজীবনে যে নাভিশ্বাস উঠেছে, তার বিক্ষোভকে দমনের পথ নিয়েছে এই জনসম্মতিহীন আওয়ামী লীগ সরকার। গণঅধিকার পরিষদের গ্রেপ্তারকৃত ২৪ ছাত্রনেতার মুক্তির দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান

বিরোধী দলের সমাবেশে বাধা সরকারের অঘোষিত হরতাল”গণতন্ত্র মঞ্চ

আপডেট সময় ০৩:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২