ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলা: পাওয়ার টিলার ভাংচুর, আহত ১

  • নোমান আহমদ
  • আপডেট সময় ০১:৪২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮০৩ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাটে ভুমি নিয়ে বিরোধের জেরে হালচাষে বাঁধা, পাওয়ার টিলার ভাংচুর ও চালকের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ।

বুধবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার রস্তমপুর ইউনিয়নের কুলুমছড়ার পাড় (বাদেপাশা) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কুলুমছড়ার পাড় (বাদেপাশা) গ্রামের নুরুদ্দিনের ছেলে ট্রাক্টর চালক আব্দুর রহমান বাদী হয়ে একই গ্রামের এখলাছ উদ্দিনসহ ৫ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযো করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, একই গ্রামের প্রবাসী আফিজ উদ্দিন তার মৌরশী মালিকানাধীন ভূমি আব্দুর রহমানকে বর্গা চাষের জন্য প্রদান করেন। তারই ধারাবাহিকতায় আব্দুর রহমান ওই জমিতে তার ট্রাক্টর নিয়ে হালচাষ করতে গেলে এখলাছ ও তার সহযোগীরা এ জমি তাদের দাবি করে হালচাষে বাঁধা দিলে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে এখলাছ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে আব্দুর রহমানের উপর হামলা চালায় এবং তার ট্রাক্টর ভাংচুর করেন।

এ সময় আব্দুর রহমানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আব্দুর রহমানকে উদ্ধার করে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা দেন। পরে আব্দুর রহমান এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়াইনঘাট থানার এসআই মোহন জানান লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের মধ্যে ভূমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলা: পাওয়ার টিলার ভাংচুর, আহত ১

আপডেট সময় ০১:৪২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩