ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

বগুড়ার নন্দীগ্রামে শিশুকে হত্যার পর লাশ গুমের চেষ্টা

বগুড়ার নন্দীগ্রামে মুনিম হোসেন (৪) নামের এক শিশুকে হত্যার পর লাশ গুম করতে রাখা হয় বাঁশ ঝাড়ের টয়লেটের কূপে। বাড়ির বাইরে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হওয়ার আধাঘন্টার ব্যবধানে শিশুটি খুন হয় বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ বলছে, মাথার পেছনে এবং কপালে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। পারিবারিক শত্রুতার কারণে শিশুটি হত্যাকন্ডের শিকার হয়েছে কিনা! এমন মন্তব্য স্থানীয়দের।

গতকাল বুধবার নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের ছোট চাঙ্গুইর গ্রামের বাঁশ ঝাড়ে টয়লেটের কূপ থেকে শিশুর লাশ উদ্ধার করে থানা পুলিশ। ছোট চাঙ্গুইর গ্রামের ওই শিশুর বাবা ইদ্রিস আলী ভেবরকুড়ি মিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

পুলিশ ও স্থানীয়রা সুত্রে জানা যায়, শিশু মুনিম বুধবার সকাল ৮টার দিকে বাড়ির বাইরে খেলাধুলা করতে যায়। কিছুক্ষণ পর সকালের খাবার খাওয়ানোর জন্য বাড়ির বাইরে গিয়ে শিশু মুনিমকে ডাকাডাকি করেন মা মনোয়ারা বেগম। জনৈক জাহিদুলের বাড়ির পাশের বাঁশ ঝাড়ে খেলাধুলা করছে কিনা দেখতে যায় শিশুটির মা। বাঁশ ঝাড়ে একটি টয়লেটের কূপের ঢাকনা সরানো দেখেই সেখানে গেলে কূপের মধ্যে শিশুটির লাশ পাওয়া যায়। শিশুর মায়ের চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন, কূপের মধ্যে নীচের দিকে শিশুটির মাথা এবং ওপরের দিকে পা অবস্থায় লাশ পড়ে আছে। খবর পেয়ে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি হেফাজতে নেয়।

এ ব্যাপারে নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, শিশুটির মাথার পেছনে এবং কপালে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ গুম করতে শৌচাগারের কূপে রাখে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ার নন্দীগ্রামে শিশুকে হত্যার পর লাশ গুমের চেষ্টা

আপডেট সময় ১০:২৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩