ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী লাজু যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার

মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ওবায়দুল হক ওরফে লাজু (৪০)কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত লাজু রংপুর জেলার পীরগাছা থানার অনন্তরাম রামজরা গ্রামের মৃত আঃ গফুরের পুত্র।

আজ বিকেলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি চৌকস দল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় যাত্রাবাড়ী থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে লাজুকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আজ শনিবার বিকেলে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) এএসপি ফারজানা হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারজৃত আসামি মোঃ ওবায়দুল হক ওরফে লাজু’র বিরুদ্ধে রাজধানীর শাহজাহানপুর থানায় ২০১৬ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে সে ৪ মাস জেল খেটে ২০১৬ সালে জামিনে মুক্ত হয়ে মামলাটির কোন শুনানিতে হাজির হয়নি।

এএসপি ফারজানা হক জানান, পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের আগস্ট মাসে বিজ্ঞ আদালত কর্তৃক তাকে ৭(সাত) বছরের কারাদন্ড প্রদান করেন। জামিনের পর থেকে গ্রেফতারকৃত আসামী মোঃ ওবায়দুল হক ওরফে লাজু রাজধানীর যাত্রাবাড়ী সহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী লাজু যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার

আপডেট সময় ০৭:৪৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩