ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

বগুড়ায় র‍্যাব-১২এর অভিযান ২৯৩ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার

বগুড়ায় র‍্যাবের অভিযানে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ জাহিদ হাসান (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে জেলার গাবতলী উপজেলার পাঁচমাইল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ থানার মৃত মোবারক আলীর ছেলে।

বুধবার দুপুরের দিকে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বুধবার ঠাকুরগাঁ থেকে সিরাজগঞ্জগামী একটি মোটরসাইকেলে মাদক পরিবহন করা হচ্ছে।

তখন র‍্যাব-১২ বগুড়ার একটি টিম অভিযান চালিয়ে গাবতলীর চন্দনবাইশা রোড পাঁচমাইল বাজার এলাকা থেকে জাহিদকে ফেন্সিডিলসহ আটক করে।

এ-সময় তার কাছ থেকে ২৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বহনকারী মোটরসাইকেল, নগদ অর্থ, ১ টি মোবাইল ও ২ টি সীমকার্ড জব্দ করে র‍্যাব। র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেপ্তার ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

বগুড়ায় র‍্যাব-১২এর অভিযান ২৯৩ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৩৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩