ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

মধ্যনগরে ভারতীয় মদ সহ আটক ২

সুনামগঞ্জের মধ্যনগরে ১৯ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের শামীম মিয়ার স’মিলের পাশের একটি নির্জন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, ওই ইউনিয়নের আন্তরপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে স্বপন মিয়া (৩২) ও একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে লাখাব মিয়া (২২)।

শনিবার সকালে মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক জানান, আটককৃত ওই দুই মাদককারবারি বেশ কিছু দিন যাবত তারা গোপনে এলাকায় ভারতীয় মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। পুলিশও তাদেরকে মালসহ ধরার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকে।

এ অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তারা ভারতীয় মদের একটি চালান এনে রাজেন্দ্রপুর এলাকার শামীম মিয়ার স’মিলের পাশের একটি নির্জন স্থানে অবস্থান নিয়ে সেখান থেকেই তারা ওইসব মদ বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে ওই রাত সোয়া তিনটার দিকে অভিযান চালিয়ে অফিসার চয়েজ নামক ব্র্যান্ডের ১৯ বোতল ভারতীয় মদসহ মাদককারবারি স্বপন মিয়া ও লাখাব মিয়াকে আটক করতে সক্ষম হয়। ওসি আরো জানান, আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেল- হাজতে পাঠানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

মধ্যনগরে ভারতীয় মদ সহ আটক ২

আপডেট সময় ১০:২৪:১০ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩