ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ বরগুনার তালতলীতে ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এআই ক্যামেরার নজরদারিতে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা, জরিমানা ১৫ লাখ ৫১ হাজার পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার  ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা মহেশখালীতে তাজিয়াকাটা ঘাটের পাম্প বন্ধ করল উপজেলা প্রশাসন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায় 

রাজউকে অনলাইনে নকশার আবেদন ৩৪ হাজার : প্রতিমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ জানিয়েছেন, অনলাইনে নকশা অনুমোদন কার্যক্রম শুরুর পর থেকে রাজউকে ৩৪ হাজার ৩৬টি নকশা অনুমোদনের আবেদন পাওয়া গেছে। এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করায় ২২ হাজার ৯৩৩টি আবেদন অনুমোদন করা হয়।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে প্রশ্নটি উত্থাপন করা হয়। শরীফ আহমেদ বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ২০১৯ সালের ২ মে থেকে নকশা অনুমোদনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের জন্য অনলাইন সেবা চালু করেছে।

তিনি জানান, অনলাইনে নকশা অনুমোদন কার্যক্রম শুরুর পর থেকে রাজউকে ৩৪ হাজার ৩৬টি নকশা অনুমোদনের আবেদন পাওয়া যায়। এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করায় ২২ হাজার ৯৩৩টি আবেদন অনুমোদন করা হয়। বিভিন্ন অসংগতির কারণে বিধি মোতাবেক ৮১টি আবেদন প্রত্যাখ্যান করা হয়। বর্তমানে রাজউকে ৩ হাজার ৮৫৯টি আবেদন বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন আছে।

এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট মালিক/প্রতিনিধি দাখিল না করার কারণে ৭ হাজার ১৬৪টি আবেদন বিভিন্ন সময়ে আবেদনকারীর আইডিতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ

রাজউকে অনলাইনে নকশার আবেদন ৩৪ হাজার : প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:৫৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩