ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কালুখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শুভমানের সেঞ্চুরিতে রেকর্ড জয় ভারতের

নতুন বছরে ভারত যেন উড়ছে। আর তার নেপথ্যে আছেন উদীয়মান ব্যাটার শুভমান গিল। ব্যাট হাতে ২২ গজে ফুলঝুরি ছোটাচ্ছেন ভারতীয় এ তারকা। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ব্যাট হাতে ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। তার রেকর্ডরাঙা শতকে ভর করে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল স্বাগতিকরা।

ঘরের মাঠে কিইউদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের শুরুটা হয়েছিল হার দিয়ে। তবে এরপরের গল্পটা শুধুই ঘুরে দাঁড়ানোর। টানা জয়ে সিরিজ, সেই সঙ্গে ওলট-পালট একাধিক রেকর্ডও।

সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪৩ রানের বড় ব্যবধানে জিতেছিল ভারত। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সেই রেকর্ড ভেঙে দিল টিম ইন্ডিয়া।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ঝড় তুলেছিলেন ভারতীয় ওপেনার। মাত্র ৫৪ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৩ বলে ১২৬ রানে। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৭টি ছয়ের মার। রানপ্রসবা ম্যাচে ভারতের ইনিংস থামে ২৩৪ রানে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত

শুভমানের সেঞ্চুরিতে রেকর্ড জয় ভারতের

আপডেট সময় ১২:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩