ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে বিস্ফোরণে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বোমা তৈরির অভিযোগ ভালুকায় দুই বছর ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন ট্রাফিক টিআই পলাশ, প্রশংসায় ভাসছেন স্থানীয়রা ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড় ‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী চুনারুঘাটে খোয়াই নদীর তীরে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা মিস ইউনিভার্স জিতে কত টাকা ও কী কী সুবিধা পাচ্ছেন জেনিফার বারেটো? বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ

ত্বকের দাগ দূর করতে চালের গুঁড়ার ব্যবহার

বাইরে বের হলে গায়ে রোদ তো লাগবেই। সেই রোদের কারণে শরীরে দাগ সৃষ্টি হতে পারে। এই কালচে দাগ দেখতে বেমানান লাগে। কিন্তু রোদে পোড়া দাগ একবার পড়লে তা ওঠানো মুশকিল হয়ে যায়। আপনার মুখে যদি এ ধরনের দাগ পড়ে আর তা নিয়ে চিন্তিত থাকেন তবে আপনার জন্য আছে সহজ সমাধান। 

ত্বকের রোদে পোড়া দাগ দূর করার জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না। শুধু লাগবে খানিকটা সময় আর দুই-তিন রকমের উপাদান। সেসব উপাদান আবার ঘরেই থাকে। তাই চিন্তা নেই, খুব সহজেই দূর করা যাবে আপনার ত্বকের রোদে পোড় দাগ। চলুন তবে জেনে নেওয়া যাক সেজন্য কী করতে হবে-

যেভাবে তৈরি করবেন

রোদে পোড়া দাগ দূর করার জন্য আপনাকে কয়েকটি উপাদান একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই ফেসপ্যাক তৈরি করার জন্য আপনার প্রয়োজন পড়বে পাঁচ চা চামচ চালের গুঁড়া, তিন চা চামচ কাঁচা দুধ ও দুই থেকে তিন চা চামচ মধু। এরপর সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে নিন। এতে ঘন একটি পেস্ট তৈরি হবে।

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো হাতে চেপে চেপে মুছে নিন। এরপর মুখ ও গলায় এবং অন্য কোথাও রোদে পোড়া দাগ থাকলে সেখানে প্যাকটি লাগিয়ে অপেক্ষা করুন মিনিট দশেক। এরপর ঠান্ডা পানি দিয়ে আলতো হাতে ঘষে ঘষে তুলে ফেলুন। ঠান্ডা পানির পরিবর্তে হালকা গরম পানিও ব্যবহার করতে পারবেন। প্যাক ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। তবে এরপর সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার দরকার নেই।

খেয়াল করুন

* রোদে বের হওয়ার সময় স্কার্ফ বা ওড়না দিয়ে মুখ ঢেকে বের হতে পারেন। ছেলেরা ক্যাপ ব্যবহার করতে পারেন। রোদ প্রখর হলে তা থেকে বাঁচতে ছাতা ব্যবহার করুন।

* কোনো স্কিনকেয়ার প্রোডাক্ট বা ফেসপ্যাক ব্যবহারের পর যদি ত্বকে জ্বালাপোড়া বা চুলকানি হয় তবে সেটি ব্যবহার করা বন্ধ করে দিন।

* পর্যাপ্ত  করুন পানি পান। সেইসঙ্গে প্রচুর তাজা শাক-সবজি ও ফলমূল খান।

* মুখে মেকআপ ব্যবহার করলে অবশ্যই তা পরিষ্কার করে ঘুমাতে যাবেন।

* ত্বকের সঙ্গে মানানসই এমন ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে বিস্ফোরণে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বোমা তৈরির অভিযোগ

ত্বকের দাগ দূর করতে চালের গুঁড়ার ব্যবহার

আপডেট সময় ০১:০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২