ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

পাঠান নিয়ে শাহরুখকে খোঁচা কঙ্গনার

ভারতের বিনোদন দুনিয়ায় এই মুহূর্তে চর্চার কেন্দ্রে শুধুই পাঠান। শাহরুখ খানের কাঙ্ক্ষিত প্রত্যাবর্তন সফল। দেশের পাশাপাশি বিদেশের বক্স অফিসেও আলোড়ন সৃষ্টি করেছে ছবিটি। প্রথম দিনেই ১০০ কোটির অঙ্ক ছুঁয়েছে এই সিনেমাটি। শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ গোটা বলিউড। 

পাঠানের মাধ্যমে পুরানো গৌরব ফিরে পেল হিন্দি ছবি। এমনিতে সারাক্ষণই বলিউডকে গালমন্দ করে চলা কঙ্গনার মুখে প্রশংসার সুর শোনা যায়। তবে একদিন যেতে না যেতেই ফের বেসুর বলিউডের ‘কুইন’। পাঠান ছবির নাম বদলের ডাক কঙ্গনার মুখে। ‘ইন্ডিয়ান পাঠান’ নামের দাবি কঙ্গনার। টুইটে লেখেন ‘পাঠান’ নয়, থাকবে শুধুই জয় শ্রীরাম।

এমনিতেই করণ ও কঙ্গনার সম্পর্ক আদায়-কাঁচকলায়। তাই করনের মন্তব্য পাল্টা টুইট করে অভিনেত্রী লেখেন, ‘যারা বলছেন ঘৃণার ওপর ভালাবাসার জয় দেখিয়েছে পাঠান, তাদের সঙ্গে সহমত। কিন্তু কার ঘৃণার ওপরে ভালবাসা জিতেছে!’ প্রশ্ন রাখলেন কঙ্গনা। তিনি এই টুইটে অভিযোগ জানান, প্রতিবেশী দেশ পাকিস্তানের ইতিবাচক দিক দেখানো হয়েছে।

তবে এখানেই না থেমে কঙ্গনা আরও বলেন, ‘বক্স অফিসে যতই সাফল্য আসুক না কেন, দিনের শেষে নাম থাকবে একটাই— জয় শ্রী রাম।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

পাঠান নিয়ে শাহরুখকে খোঁচা কঙ্গনার

আপডেট সময় ০১:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩