ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ডিজি রেজওয়ানুর রহমানের বিরুদ্ধে লুটপাট-অনিয়মের অভিযোগ জুলাই আন্দোলনের বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দিয়েও বহাল কৃষি কর্মকর্তা তালহা জুবাাইর বিআরটিসির অকেজো বাস মেরামতে ‘অলৌকিক’ ব্যয়, ৩.৮৫ লাখ থেকে বেড়ে ৩২ লাখ! একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর কমপ্লেক্স স্থাপনে ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ফায়ার সার্ভিসের ফাইটারদের পদোন্নতির জট খুলছে: ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ চিলমারী নৌ-বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ সফটওয়্যার বদলের আড়ালে রংপুর সিটি করপোরেশনে ৫০ কোটি টাকা লুট ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি, ভূমিধসের আশঙ্কা

নিষেধাজ্ঞায় পড়তে পারেন রোনালদোসহ জুভেন্টাসের ২৩ খেলোয়াড়

খেলোয়াড় ট্রান্সফারে অনিয়মের কারণে সিরি আ’তে ১৫ পয়েন্ট কাটা হয়েছে জুভেন্টাসের। তবে এতোটুকুতেই যে শাস্তি শেষ হচ্ছে না তুরিনের ক্লাবটির। এমন অপরাধের জন্য শাস্তি পেতে পারেন ক্লাবটির সাবেক ও বর্তমান বেশকিছু তারকা। 

শাস্তিযোগ্য খেলোয়াড়দের তালিকায় আছেন ২৩ জন। আছেন ২ বছর আগে জুভেন্টাস ছেড়ে আসা পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোও। কারণ নিয়মানুযায়ী অভিযুক্তদের কেউ এখন জুভেন্টাসে না থাকলেও নাকি শাস্তি এড়াতে পারবেন না।

ইতালিয়ান সাংবাদিক পাওলো জিলিয়ানির মতে, যদি খেলোয়াড়রা মিথ্যার আশ্রয় নিয়ে কম বেতন গ্রহণ করে থাকে, এক্ষেত্রে তাদের ৩০ দিনের বেশি সময়ের জন্য নিষিদ্ধ করা হতে পারে। তিনি আরও বলেন, তদন্তের অংশ হিসেবে সকল ফুটবলারকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারা সবাই কম বেতন নেয়ার বিষয়টি স্বীকার করেছিল।

টটেনহ্যামে যাওয়া সুইডিশ মিডফিল্ডার দেজান কুলুসেভস্কি এবং উরুগুইয়ান মিডফিল্ডার রদ্রিগো বেনতানকুরও কম বেতন নেয়ার অভিযোগে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন। গত বছর বায়ার্ন মিউনিখে যোগ দেয়া ডাচ সেন্টার ব্যাক ম্যাথিয়াস ডি লিট এবং ফ্রেঞ্চ ক্লাব লিওঁতে বর্তমানে ধারে খেলা ইতালিয়ান রাইট ব্যাক মাত্তিয়া ডি সিগলিও ম্যাজিস্ট্রেটদের হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি অনুলিপি সরবরাহ করেছিলেন। ওই সময় ফুটবলার জর্জিও কিয়েল্লিনি বিষয়টি ফাঁস না করার জন্য সাংবাদিকদের কাছে অনুরোধ করে কেলেঙ্কারির ব্যাপারে সবার কাছে ব্যাখ্যা করেছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

নিষেধাজ্ঞায় পড়তে পারেন রোনালদোসহ জুভেন্টাসের ২৩ খেলোয়াড়

আপডেট সময় ০২:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩