ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী নীলফামারী কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় যেকোনো দিন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী সার নিতে এসে দিন শেষ, রংপুরে খোলা বাজারে সার সরবরাহের দাবি মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ডিজি রেজওয়ানুর রহমানের বিরুদ্ধে লুটপাট-অনিয়মের অভিযোগ জুলাই আন্দোলনের বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দিয়েও বহাল কৃষি কর্মকর্তা তালহা জুবাাইর বিআরটিসির অকেজো বাস মেরামতে ‘অলৌকিক’ ব্যয়, ৩.৮৫ লাখ থেকে বেড়ে ৩২ লাখ! একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী

মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লার মনোহরগঞ্জে মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৮ আগস্ট থেকে উপজেলার ১১টি ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগকে সামনে রেখে মনোহরগঞ্জ থানা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।

রোববার (১৬-আগষ্ট) বিকেলে উপজেলা সদরের বালুর মাঠে আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, সহ-সভাপতি এসএম মুনসুর, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মুনাফ, বিএনপি নেতা জাফর ইকবাল বাচ্চু, সিরাজুল ইসলাম (আমিন),সালাউদ্দীন মেম্বার, বাবুল হোসেন, আনোয়ার হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; পাশাপাশি পরিবার, সমাজের সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিদেরও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। মাদকবিরোধী বিশেষ অভিযান সফল করতে পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তারা।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান বলেন, মাদক সমাজ ও যুবসমাজের জন্য একটি বড় হুমকি। মাদক নির্মূলে আগামী ১৮ আগস্ট থেকে উপজেলার ১১টি ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান সফল করতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬