ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা ইরান যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ছে, তবু অনলাইন কেনাকাটায় রেকর্ড ৩১ কোটি বই ছাপায় ৭০০ কোটির দুর্নীতি আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ১০ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণের উদ্বোধন সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুলাদী থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত ‘দঙ্গল’ থেকে পরিচিতি, ফাতিমার ক্যারিয়ারের এক দশক কমিশন বাণিজ্য ও অনিয়মে জড়িয়ে বিতর্কিত নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম

রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা

রংপুর প্রেসক্লাবের সামনে সন্দেহজনক একটি বস্তুকে ঘিরে সকাল থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে এসে বস্তুটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি প্রেসক্লাবের সামনে রশি দিয়ে মোড়ানো একটি বস্তু ফেলে চলে যান।

সর্বপ্রথম বিষয়টি দেখতে পান একজন পত্রিকার হকার। তাঁর সামনেই মোটরসাইকেল আরোহীরা বস্তুটি ফেলে যান বলে তিনি জানিয়েছেন।

বস্তুটি দেখে স্থানীয়রা সেটিকে বিস্ফোরক বলে সন্দেহ করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ, ডিবি পুলিশ ও এসআরবি। তারা পুরো এলাকায় নিরাপত্তাবেষ্টনী তৈরি করে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এবং আতঙ্ক না ছড়ায়।

সকাল থেকে প্রেসক্লাবের সামনে আতঙ্ক বিরাজ করছিল। স্থানীয় দোকানি, হকার ও পথচারীদের মধ্যে উদ্বেগ দেখা যায়।

পরে খবর পেয়ে এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা বস্তুটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরীক্ষার পরই বোঝা যাবে, এটি আসলেই বিস্ফোরক বস্তু ছিল, নাকি শুধু আতঙ্ক ছড়ানোর জন্য রাখা হয়েছিল।

এখন পর্যন্ত এ ঘটনায় কোনো বিস্ফোরণ বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এসআরবির বক্তব্য

ঘটনাস্থলে উপস্থিত এসআরবি সদর কোম্পানি কমান্ডার সিনিয়র এসপি মনিরুজ্জামান বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে প্রত্যক্ষদর্শীর বয়ানে যেটা পেলাম, মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি এই জিনিসটা এখানে ফেলে দিয়ে চলে যায়। খবর পাওয়ার পর থেকে আমরা এটাকে প্রটেকশনে রেখেছি। ইতিমধ্যে এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে বলতে পারবে ভেতরে কী আছে। যদি এটা বোমা হয়ে থাকে, তাহলে তারা এটা নিষ্ক্রিয় করবে।”

ডিবির বক্তব্য

ঘটনাস্থলে উপস্থিত মহানগর ডিবির উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, “এই এলাকাটি খুবই সংবেদনশীল এবং রংপুর মহানগরীর বাণিজ্যিক এলাকা। প্রেসক্লাবের বিপরীতেই হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মসভা ও মন্দির আছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুদিন আগে এই ধর্মসভায় এসেছিলেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গেই দেখছি।”

তিনি আরও বলেন, “আমাদের টিম, আমাদের গোয়েন্দা টিম মাঠে আছে। তারা চেষ্টা করছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরাপদ থাকে।”

তবে কারা, কেন এই সন্দেহজনক বস্তুটি ফেলে গেল, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যেহেতু এলাকাটি সিসি ক্যামেরার আওতাভুক্ত, সেহেতু দ্রুত মোটরসাইকেল আরোহী দুইজনকে শনাক্ত করার চেষ্টা করা হবে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্ন থেকেই যাচ্ছে

সম্প্রতি রংপুরে দাঁড়িয়ে থাকা বাসে একের পর এক আগুন দেওয়ার ঘটনার পর প্রেসক্লাবের সামনে এই সন্দেহজনক বস্তু পাওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।

এটি কি নিছক আতঙ্ক ছড়ানোর চেষ্টা, নাকি এর পেছনে বড় কোনো পরিকল্পনা আছে—পরীক্ষার ফলাফল পাওয়ার পরই তা পরিষ্কার হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা

রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা

আপডেট সময় ০৪:২৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬