নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে রাজবাড়ীর কালুখালীতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী-২ আসনের আয়োজনে উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে ও রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকদলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক খন্দকার মশিউর রহমান চুন্নু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রুমা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, মো. শাহজালাল মিয়া, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মনজুর হোসেন মঞ্জু, ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আজমীর হোসেন খান, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিমন, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খানসহ জেলা, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী চলমান সন্ত্রাস-নৈরাজ্য রুখে দিতে রাজবাড়ী জেলা বিএনপি ও রাজবাড়ী-২ আসনের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা এলাকায় কোনো রকম বিশৃঙ্খলা ও আগুন সন্ত্রাসের অপচেষ্টা চালালে তা কঠোর হস্তে দমন করা হবে। আপনারা যদি এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান তবে চুপচাপ থাকেন। আপনাদের আপা আর আসবে না। আপনারা যদি কোনো রকম সন্ত্রাসী কার্যক্রম চালান তবে আমরা আপনাদেরকে ধরে ধরে প্রশাসনের হাতে সোপর্দ করব। জনসমাবেশে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে দলে দলে যোগ দেন।
আনোয়ারুল ইসলাম, স্টাফ রিপোর্টার 






















