ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের দপ্তরে ঘুষ ছাড়া নড়ে না ফাইল ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কর প্রশাসনের প্রভাব খাটিয়ে সম্পদের পাহাড় গড়লেন মিজানুর রহমান বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

  • হুমায়ুন কবির
  • আপডেট সময় ১১:৪৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৫২১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি দেশীয় বন্দুক দিয়ে বিএনপি নেতা সামছুল আলম সহেলকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, পুলিশ প্রথমে এসে পুরো ঘর তল্লাশি করেও কিছু পায়নি। এমন শর্তে সাদা কাগজে স্বাক্ষরও নেয়। এরপর তারা চলেও যাচ্ছিল। কিছুদূর গিয়ে মোবাইল ফোনে কারও একজনের কল পেয়ে ফের ফিরে আসে পুলিশ। পরে ঘরের বাইরে থাকা একটি টয়লেটের ছাদ থেকে অস্ত্রটি উদ্ধার করে তারা। পরে ওই অস্ত্র সহেলের বলে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার দেড়পাড়া এলাকায় করিম উদ্দিন মোল্লা বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা, প্রত্যক্ষদর্শী জেঠি ফাতেমা আক্তার ও বোন দিলরোজ বেগম হাসি এসব অভিযোগ করেন।

তবে সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, অস্ত্র উদ্ধারসহ সহেলকে আমরা গ্রেপ্তার করেছি। তিনি কারাগারে আছেন। মামলাটি তদন্ত চলমান রয়েছে। অভিযোগ অনেক ধরনেরই থাকে। ফাঁসানো হয়েছে কি না, তা তদন্ত শেষে বলা যাবে। পুলিশ চলে যাওয়ার পর ফের ফিরে আসা এবং মোবাইল ফোনের কল নিয়ে জানতে চাইলে তিনি তদন্ত চলমান রয়েছে বলে দায়সারা বক্তব্য দেন।

ভুক্তভোগী সহেল চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও করিম উদ্দিন মোল্লা বাড়ির অগ্রণী ব্যাংকের সাবেক ম্যানেজার জাহাঙ্গীর আলমের ছেলে।

বিএনপি নেতা সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা ও প্রত্যক্ষদর্শী জেঠি ফাতেমা আক্তার জানান, ২৩ নভেম্বর রাতে ঘরে দুই সন্তানসহ সহেল ও তার স্ত্রী আয়েশা ঘুমিয়ে ছিলেন। রাতে পুলিশ এসে দরজা খোলার জন্য চাপ সৃষ্টি করে। পুলিশের ডাকাডাকিতে কোনোভাবেই তারা দরজা খুলছিলেন না। পরে পাশের ঘর থেকে সহেলের জেঠি ফাতেমা এসে পুলিশ সদস্যদের আসার কারণ জানতে চান। তারা ঘর তল্লাশি করবেন বলে জানান, এতে তিনি তল্লাশির কারণও জানতে চান। কিন্তু পুলিশ কারণ বলেনি। পরে ফাতেমার আশ্বাসে সহেল দরজা খোলেন। পুলিশ ঘর তল্লাশি করে কিছু না পেয়ে সাদা কাগজে উপস্থিত সবার স্বাক্ষর নিয়ে চলে যায়। কিছুদূর যেতেই পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ফোনে কল আসে। এতে তারা ফের ফিরে এসে ঘরের বাইরে পূর্ব পাশের টয়লেটের ছাদ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করে। ওই বন্দুক সহেলের বলে দাবি করে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এসব ঘটনায় সোর্সকে আটক করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন স্বজনরা।

সহেলের স্ত্রী আয়েশা আক্তার প্রিয়াংকা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে বন্দুক দিয়ে ফাঁসানো হয়েছে। বন্দুকটি তার নয়, সে কখনো কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত হয়নি। আমার দুটি সন্তান নিয়ে এখন আমি খুব আতঙ্কে রয়েছি। আমরা অসহায় হয়ে পড়েছি।

সহেলের জেঠি ফাতেমা আক্তার বলেন, সহেলের সঙ্গে কয়েকজনের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই ষড়যন্ত্র করে কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছে। কারণ পুলিশ চলে যাচ্ছিল, সেখান থেকে মোবাইল ফোনে কল পেয়ে ফের ফিরে এসে তারা টয়লেটের ছাদ থেকে বন্দুকটি উদ্ধার করে। কেউ আগেই সেখানে বন্দুকটি রেখেছিল, পরে পুলিশকে তথ্য দিয়ে সহেলকে ফাঁসিয়ে দিয়েছে।

সহেলের জেঠাতো বোন দিলরোজ বেগম হাসি বলেন, আমার ভাইকে ফাঁসানো হয়েছে। যাওয়ার সময় তিনি জানিয়েছেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই তাকে ফাঁসানো হয়েছে।

চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ জানান, সহেল ওয়ার্ড বিএনপির নেতা। তার আচার-আচরণে কখনো কোনো খারাপ কিছু দেখা যায়নি। যেকোনো কারণে তাকে ফাঁসানো হয়েছে। ঘটনাটি অধিকতর তদন্ত করার দাবি জানান তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

চন্দ্রগঞ্জে জমি বিরোধে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ

আপডেট সময় ১১:৪৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬