ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ১৬ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি ফয়সলের মিরপুর মাজার আদর্শ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত বেহাল স্বাস্থ্যসেবায় ভোগান্তিতে রাজশাহীর চারঘাটের মানুষ পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে ভারতের কড়া বার্তা

গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৬:৫৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫২১ বার পড়া হয়েছে

গুমের শিকার দুই সন্তানের ছবি হাতে নিয়ে বরিশাল নগরীতে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বাড়ির সামনে আহাজারি করেছেন মা ফিরোজা বেগম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বিক্ষুব্ধ ছাত্র-জনতার কর্মসূচি চলাকালে সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এ সময় জিয়াউল আহসানের বাড়ির নাম ‘তাসফিয়া মঞ্জিল’ কালো কালি দিয়ে মুছে ‘খুনির বাড়ি’ নামফলক লাগান বিক্ষোভকারীরা। বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা দুটি নামফলক লাগানোর পাশাপাশি গুম ও হত্যার শিকার ব্যক্তিদের তালিকাসংবলিত ব্যানার ঝোলানো হয়। জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগানও দেন তাঁরা।

ফিরোজা বেগমের দুই সন্তান ফিরোজ খান কালু ও মিরাজ খান। তাঁদের তুলে নেওয়ার পর থেকে কোনো সন্ধান পাননি বলে জানান তিনি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা এই মা জানতে চান, তাঁর সন্তানদের অপরাধ কী ছিল এবং কেন তাঁদের এভাবে নিখোঁজ করা হলো। সন্তানদের সন্ধান ও ঘটনার বিচার দাবি করেন তিনি।

ফিরোজা বেগম জানান, দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে তাঁদের আর কোনো খোঁজ পাননি তিনি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। তাঁর সন্তানদের অপরাধ কী ছিল এবং কেন তাঁদের এভাবে নিখোঁজ করা হলো—সেই প্রশ্নের উত্তর চান তিনি। সন্তানদের সন্ধান ও ঘটনার বিচার দাবি করেন এই মা।

বিক্ষোভে ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এসব অপরাধের সুষ্ঠু বিচার চান তাঁরা। তাঁদের দাবি, জিয়াউল আহসানের ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান মামলার যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। সাক্ষীদের বক্তব্যে হত্যার সংখ্যা ১৫০ থেকে ২০০ জন পর্যন্ত উঠে এসেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে জিয়াউল আহসানকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিহিত করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে গুম ও হত্যার বিভিন্ন ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা ছিল। বিরোধী মতাবলম্বীদের গোপন স্থানে আটকে রেখে নির্যাতন এবং পরে গাজীপুরের নির্জন সড়ক, বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবন এলাকায় নিয়ে হত্যার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব হত্যার পর মরদেহ গুম করার বিভিন্ন পদ্ধতির বর্ণনাও আদালতে তুলে ধরেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পরদিন জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫৪৩ কোটি টাকায় ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি

আপডেট সময় ০৬:৫৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬