ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটা ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ ঘোষণা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে সমাজে মাদক, ফসলি জমি নষ্ট করে অবৈধ ড্রেজার চালানো এবং বাল্যবিবাহ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এসব সামাজিক ব্যাধি ও অপরাধ নির্মূল করতে হলে কেবল প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়; জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও মুন্নী ইসলাম বলেন, ‘উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন বদ্ধপরিকর। মাদক কারবারি, অবৈধ ড্রেজার ব্যবসায়ী এবং বাল্যবিবাহের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এসব অপরাধ দমনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানাই।’

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ‘মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়ামাত্রই পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মতিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেলাল চৌধুরী, মহিলাবিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন এবং ভগবান সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম।

জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মালাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান ভূঁইয়া রিপন, চান্দলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাবুদ্দিন মুরাদ, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, বিএনপি নেতা আবু নাসের খান ও মোবারক কাজী এবং উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাহজালাল মাস্টার। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন

আপডেট সময় ০৯:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬