ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

রংপুরের পীরগঞ্জে বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে বুধবার (২৫ নভেম্বর) প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী, সহকারী কমিশনার (ভূমি) মহসিন খন্দকার এবং পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক।

মাসব্যাপী এ প্রশিক্ষণে গ্রাম পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, কর্তব্যনিষ্ঠা, আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা এবং জনসেবায় নিজেদের সম্পৃক্ত রাখার বিষয়ে বাস্তবভিত্তিক শিক্ষা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণার্থীরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্ব পালনে আত্মবিশ্বাস ও সচেতনতা বেড়েছে। একই সঙ্গে তাঁরা নতুন উদ্যমে জনসেবায় কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন। এ জন্য প্রশিক্ষক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

সনদ গ্রহণ শেষে প্রশিক্ষণার্থীরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

আপডেট সময় ০৯:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬