ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী, সহযোগিতায় চীন বিমানবন্দরের নজরদারির ফাঁক গলে ঢুকছে স্বর্ণ, পাচার হচ্ছে ভারতে পরিকল্পিত নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি: ফেনীর পুলিশ সুপার পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্ব পেল এসজিজিএস চাঁদাবাজি ও দখলবাজির টাকায় মালয়েশিয়ায় সেকেন্ড হোমের পরিকল্পনায় সুইডেন আসলাম গোপালগঞ্জের সহিংসতা: ১০১ জনের আর্থিক লেনদেন খতিয়ে দেখছে এনবিআর খলিলুর রহমানের সঙ্গে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

পরিকল্পিত নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

সারাদেশে নিষিদ্ধ সংগঠনের পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম এমপি।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইলিয়াস পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপশক্তি যেন পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সব ষড়যন্ত্র ও অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে যাব।

তিনি আরও বলেন, আমরা দেশে শান্তি চাই, কোনো বিশৃঙ্খলা করতে চাই না। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এলাকায় আছেন, আপনারা শান্তিতে থাকুন। কোনো নৈরাজ্য বা বিশৃঙ্খলা করবেন না। বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্যসচিব আমান উল্লাহ চৌধুরী এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মী।

সমাবেশ শেষে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম এমপির নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে মনোহরগঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা সারাদেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ জানান

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী, সহযোগিতায় চীন

পরিকল্পিত নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১২:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬