ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা
সেবাপ্রার্থীদের জিম্মি করে ঘুষ বাণিজ্য

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ভূমি অফিসে সেবা নিতে গিয়ে নানাভাবে হয়রানি, ‘চা-পানির খরচ’ ও ‘বকশিশ’-এর নামে মোটা অঙ্কের উৎকোচ আদায় এবং ফাইল নড়াচড়ায় ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলেছেন একাধিক সেবাপ্রার্থী।

অনুসন্ধানে জানা গেছে, সাময়িক বরখাস্ত হওয়া একজন অফিস সহায়ককে সামনে রেখে একটি অঘোষিত সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে, বরখাস্ত হওয়ার পরও অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেকর্ড রুমের চাবি ওই কর্মচারীর পকেটেই থাকে এবং স্বল্প বেতনের এই কর্মচারীই এখন বিপুল অর্থ-সম্পদের মালিক।

সরকারি নথি ও অনুসন্ধান সূত্রে জানা গেছে, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত ও বিভাগীয় কার্যক্রমের স্বার্থে ২০২৫ সালের ১৪ জুলাই (রাজস্ব শাখার স্মারক নং ১৮৪৪) লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক মো. ইব্রাহিমকে সাময়িক বরখাস্ত করা হয়। নিয়ম অনুযায়ী সাময়িক বরখাস্ত অবস্থায় দাপ্তরিক কাজে যুক্ত থাকার সুযোগ না থাকলেও অভিযোগ উঠেছে, বরখাস্তের আদেশকে উপেক্ষা করে তিনি নিয়মিত উপজেলা ভূমি অফিসে যাতায়াত করেন এবং প্রভাব খাটিয়ে চলেন।

মুঠোফোনে যোগাযোগ করা হলে ইব্রাহিম নিজেই মাঝেমধ্যে অফিসে যাওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি প্রতিবেদককে বলেন, সাবেক সহকারী কমিশনার (ভূমি) মং এছেন এবং সার্ভেয়ার কাম ভারপ্রাপ্ত কানুনগো নুরে আলমের অনুরোধে তিনি অফিসে যান।

তবে সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ উঠেছে ভূমি অফিসের রেকর্ড রুমের চাবি নিয়ে। সরকারি বিধি অনুযায়ী রেকর্ড রুমের চাবি ভারপ্রাপ্ত কানুনগোর তত্ত্বাবধানে থাকার কথা থাকলেও সেটি সাময়িক বরখাস্ত হওয়া অফিস সহায়ক ইব্রাহিমের পকেটে থাকে বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধান সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জমির রেকর্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র নিজের নাগালে রেখে কৃত্রিম জটিলতা তৈরি করা হয়, যাতে সেবাপ্রার্থীরা ভোগান্তিতে পড়ে অর্থ দিতে বাধ্য হন। নিজ হেফাজতে রেকর্ড রুমের চাবি থাকার তথ্য অকপটে স্বীকার করে মো. ইব্রাহিম বলেন, রেকর্ড রুমের চাবি তো আমি জোর করে রাখতে পারি না। এসি ল্যান্ড ও কানুনগো স্যার আমার হাতে চাবি দিয়েছে বলেই আমি আমার নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।

‘সিন্ডিকেট-রাজ’ ও সেবাপ্রার্থীদের জিম্মি করে ঘুষ বাণিজ্য

একাধিক সেবাপ্রার্থীর ক্ষোভ, এই অনিয়ম ও ঘুষ বাণিজ্য ইব্রাহিমের একার পক্ষে চালানো সম্ভব নয়, এর পেছনে শক্তিশালী একটি সিন্ডিকেট কাজ করছে। ভুক্তভোগীদের অভিযোগ, সার্ভেয়ার কাম ভারপ্রাপ্ত কানুনগো নুরে আলম, অফিস সহকারী সাহেদ এবং কম্পিউটার অপারেটর অনুজিৎ দেসহ কয়েকজনের সমন্বয়ে গঠিত একটি সিন্ডিকেটের মাধ্যমে ভূমি অফিসের কার্যক্রম প্রভাবিত হচ্ছে।

অনুসন্ধানে আরও জানা গেছে, সাময়িক বরখাস্ত হওয়ার পরও উপজেলা ভূমি অফিসের আওতাধীন আধুনগর, চুনতি ও পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রমে ইব্রাহিম ও তার ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণ রয়েছে বলে অভিযোগ উঠেছে।

একাধিক সেবাপ্রার্থী জানান, জারিকারক না হওয়া সত্ত্বেও ইব্রাহিম ভূমি সংক্রান্ত অভিযোগকারী গ্রাহকদের বাড়িতে অফিসিয়াল চিঠি নিয়ে যান। এই সুযোগে যাদের কাগজপত্রে সামান্যতম ত্রুটি বা জটিলতা রয়েছে, তাদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। নামজারি, মিস মামলা, খাজনা পরিশোধ, খতিয়ান তামিল ও অবিকল নকল উত্তোলনসহ বিভিন্ন সেবায় দ্রুত কাজ করিয়ে দেওয়ার আশ্বাসে তিনি গ্রাহকদের আস্থা অর্জন করেন।

ভুক্তভোগীদের দাবি, এরপরই শুরু হয় দর-কষাকষি। অফিসের ‘টপ টু বটম’ তার ঘনিষ্ঠ দাবি করে নামজারি ও মিস কেস নিষ্পত্তির কথা বলে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।

সেবাপ্রার্থীদের অভিযোগ, নির্ধারিত সময়ে ফাইল না এগোনো, কাগজপত্রে কোনো সমস্যা না থাকলেও নানা অজুহাতে ফাইল আটকে রাখা এবং অর্থ লেনদেনের পর ফাইল দ্রুত উপরের টেবিলে পাঠানোর মতো ঘটনা ঘটছে। আবার কাগজপত্র ঠিকঠাক থাকলেও ‘বকশিশ’ বা ‘চা-নাস্তার খরচ’ নামে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ইব্রাহিম দাবি করেন, তিনি একা নন, অফিস সহকারী সাহেদ, কম্পিউটার অপারেটর অনুজিৎ দে ও ভারপ্রাপ্ত কানুনগো নুরে আলমসহ অফিসের সকলেই এসব বিষয়ে অবগত।

চুনতি ভূমি অফিসে নিয়মিত যাতায়াতের বিষয়ে তিনি বলেন, জীবিকা নির্বাহ ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা সংক্রান্ত কাজে তিনি উপজেলা ভূমি অফিস ও চুনতি অফিসে যান।

‘চা-পানির খরচ’ থেকে বিপুল অর্থ-সম্পদের মালিক

সামান্য বেতনের একজন অফিস সহায়ক হওয়া সত্ত্বেও কীভাবে বিপুল অর্থ-সম্পদের মালিক হলেন ইব্রাহিম—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সেবাপ্রার্থী জানান, ইব্রাহিমের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় হলেও তিনি বর্তমানে লোহাগাড়া উপজেলার চুনতি আজিজ নগর গ্রামে বসবাস করেন।

স্থানীয়দের দাবি, লোহাগাড়া ও নিজ গ্রাম সন্দ্বীপে তার আলিশান বাড়ি রয়েছে। সেবাপ্রার্থীদের কাছ থেকে নানা অজুহাতে সংগৃহীত অর্থই তার এই সম্পদ অর্জনের মূল উৎস বলে অভিযোগ ভুক্তভোগীদের। ‘বকশিশ’ বা ‘চা-নাস্তার খরচ’ নেওয়ার অভিযোগের বিষয়ে ইব্রাহিম বলেন, সেবাগ্রহীতারা খুশি হয়ে আমার কাজের পারিশ্রমিক হিসেবে চা-পানি খাওয়ার জন্য কিছু খরচ দেয়। সে খরচ আমি নিই।

ইব্রাহিমের দেওয়া বক্তব্য ও উত্থাপিত অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার লোহাগাড়া উপজেলা ভূমি অফিসে গিয়েও সার্ভেয়ার কাম ভারপ্রাপ্ত কানুনগো নুরে আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে, সরকারি তথ্য অনুযায়ী চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার স্বাক্ষরে গত ৮ নভেম্বর মো. মাসুদ রানাকে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে নিয়োগ দেওয়া হলেও এক দিন পরই তিনি নিজ সুপারিশে অন্যত্র বদলি হয়েছেন বলে জানা গেছে।

সেখানে নতুন সহকারী কমিশনার (ভূমি) নিয়োগের তথ্য থাকলেও সরকারি ওয়েবসাইটে এখনো মং এছেন-এর নাম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রদর্শিত হচ্ছে। ওয়েবসাইটে উল্লেখ থাকা সহকারী কমিশনার (ভূমি)-এর সরকারি নম্বরটিও বন্ধ পাওয়ায় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাময়িক বরখাস্ত হওয়া একজন কর্মচারীর হাতে রেকর্ড রুমের চাবি থাকা, দাপ্তরিক কার্যক্রমে তার উপস্থিতি এবং সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন প্রশাসনের কার্যকর তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

সেবাপ্রার্থীদের জিম্মি করে ঘুষ বাণিজ্য

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

আপডেট সময় ১০:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬